শুক্রবার, ০৫ মে, ২০২৩, ০২:৩০:৩০

বিয়ের অনুষ্ঠানে ঘটে গেল দুই পরিবারের জন্য অকল্পনীয় এক ঘটনা!

বিয়ের অনুষ্ঠানে ঘটে গেল দুই পরিবারের জন্য অকল্পনীয় এক ঘটনা!

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল, বরও এসে বসেছে, আনুষ্ঠানিকতাও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ বদলে গেল কনে। 

এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারে। বিয়ের দিন সব ঠিকঠাক রেখে হাজির হন বর। কনের বাড়িতেও চেষ্টার কোনো কমতি নেই। কিন্তু এরই মধ্যে ঘটে গেল দুই পরিবারের জন্য অকল্পনীয় এক ঘটনা।  

বরযাত্রী আসার পর শত শত মানুষের উপস্থিতিতে জয়মালার পর্ব সম্পন্ন হয়। শুরু হয়ে যায় বিয়ের অন্যান্য অনুষ্ঠানও। রাত ১১টার দিকে কনের ছোট বোন ছাদে উঠে পাত্রকে ফোন করেন। ফোনে করে ছাদে ডেকে রীতিমতো হুমকি দিয়ে বলেন যে দিদিকে নয় তাকে বিয়ে করতে হবে। আর তা না হলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন তিনি।  

পাত্রও সঙ্গে সঙ্গে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বিষয়টি তার পরিবারকে জানান। কনের ছোট বোনকে বিয়ে করতে রাজিও হয়ে যায় পাত্র। কিন্তু কনেপক্ষের লোকজন নারাজ। এ নিয়ে কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। পরে পাত্রপক্ষ পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত বিয়ে করে ছোট বোনকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে