আন্তর্জাতিক ডেস্ক: পাবজি থেকে প্রেম। আর তার জন্য চার সন্তান নিয়ে পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে আসেন সীমা হায়দার। আর এবার তিনি নাকি ৫ম সন্তানের মা হতে চলেছেন। এমনই দাবি করল লাইভ হিন্দুস্তানের একটি রিপোর্ট।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। শীঘ্রই আবারও মা হতে চলেছেন পাকিস্তানি যুবতী সীমা হায়দার। রিপোর্ট অনুযায়ী, পঞ্চমবারের মতো গর্ভবতী হয়েছেন ৩০ বছর বয়সী সীমা হায়দার। উল্লেখ্য, সীমার প্রথম স্বামী গোলাম হায়দারের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
রিপোর্টে বলা হচ্ছে, সীমা হায়দার পাঁচ মাসের অ'ন্তঃস'ত্ত্বা। রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগেই সীমাকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে গিয়েছিলেন সচিন মীনা। এদিকে সীমা হায়দার নিয়ে এখনও পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা সংস্থার মনে ধন্দ রয়েছে।
সীমা সত্যিই প্রেমের টানে ভারতে এসেছেন, নাকি তিনি গুপ্তচর, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে সীমা হায়দারকে নিয়ে যে চমকপ্রদ দাবি করা হচ্ছে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
দাবি করা হয়, পাবজি খেলতে গিয়ে ভারতীয় যুবকের প্রেমে পড়েছিলেন সীমা হায়দার। এরপর প্রেমের টানেই নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে এসেছিলেন। ধরাও পড়েন। সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন সীমা।
তার দাবি, গত মার্চে নেপালে দু'জনে বিয়ে করেছিলেন। তারপর থেকেই তিনি সচিনের ধর্ম গ্রহণ করেছেন। এমনকী তার চার সন্তানও সচিনকে 'বাবা' বলে সম্বোধন করে বলে জানান সীমা। গত ৪ জুলাই গৌতম বুদ্ধ নগর পুলিশ সীমাকে গ্রেফতার করেছিল অবৈধ ভাবে দেশে অনুপ্রবেশ করার অভিযোগে।
এদিকে সচিন ও তার বাবাকে গ্রেফতার করা হয় অনুপ্রেবেশকারী আশ্রয় দেওয়ার অভিযোগে। এদিকে কয়েকদিন আগে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশ সীমা গোলাম হায়দারের কাছ থেকে চারটি মোবাইল ফোন, পাঁচটি পাসপোর্ট এবং দুটি ভিডিও ক্যাসেট উদ্ধার করেছে।
সীমা ও সচিন, দু'জনই দাবি করেন, 'গদর' সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তারা। কিন্তু যতদিন যাচ্ছে ততই সীমার সম্পর্কে নতুন নানা তথ্য সামনে আসছে। উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ ইউনিট এটিএস জেরা করেছে সীমা আর সচিনকে।
সেখানে সীমা স্বীকার করে নেন, তার এক ভাই পাকিস্তান সেনা বাহিনীতে রয়েছে। সীমার প্রথম পক্ষের স্বামী গুলাম হায়দারও এর আগে দাবি করেছিলেন, সীমার ভাই আসিফ ও তার কাকা গুলাম আকবর পাকিস্তান সেনাতে রয়েছে।