শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৯:৫৬:১২

দুই শহরে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করল সৌদি

দুই শহরে ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও বন্দরনগরী জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) এ সতর্কতা জারি করা হলেও সম্ভাব্য বিপদের কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপি রিয়াদ থেকে এ খবর জানিয়েছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সতর্কতার পর বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে একাধিকবার হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে মক্কা ও জেদ্দায় জারি করা সর্বশেষ সতর্কতার সঙ্গে এসব হামলার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা কর্তৃপক্ষ স্পষ্ট করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।