সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৩০:৪৩

এবার ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

এবার ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি-পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার (২৬ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইও আলোচনায় উপস্থিত থাকবেন।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করা তেহরানের কৌশলগত নীতির অংশ।

বাঘেরির মতে, নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে তোলা ইরানের প্রতিরক্ষা মডেল জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠায় সফল হয়েছে।

আইআরআইবি বৈঠকের নির্দিষ্ট সময় জানায়নি। তবে সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকটি আজই অনুষ্ঠিত হবে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি যখন আলোচনায়, তখন চার দেশের এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিন দেশের এই জোটের সব সদস্যের সঙ্গে ইরানের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের এটিই প্রথম যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।