আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সশয় রাত ১১টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর সিনহুয়ার
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।