সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৩৫:১৪

চাকরির সুযোগ গ্রামীণ টেলিকম ট্রাস্টে, আবেদন অনলাইনে

চাকরির সুযোগ গ্রামীণ টেলিকম ট্রাস্টে, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : গ্রামীণ টেলিকম ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ টেলিকম ট্রাস্ট

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার
বিভাগ: লিগ্যাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই টাইপিংয়ে চমৎকার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, দলগত জীবন ও স্বাস্থ্য বিমা, মোবাইল বিল।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে