এমটিনিউজ২৪জবস : বিনা খরচে আন্তর্জাতিক শিক্ষার্থীদের রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। ৪ থেকে ৬ মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
ইন্টার্নশিপের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি), জাপান
আসনসংখ্যা: নির্ধারিত নয়
ইন্টার্নশিপ শুরু: ১ এপ্রিল ২০২৭
ইন্টার্নশিপের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৭
ভাতা: প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন
অন্যান্য সুবিধা: বিমানে আসা-যাওয়ার খরচ, বিনা মূল্যে চিকিৎসা বিমা, ফ্রি ভিসা সাপোর্ট ও আবাসনব্যবস্থা সুবিধা
আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যারের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ইংরেজিতে দক্ষ হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, ২৫০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাস, সুপারিশ লেটার ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬
বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।