এমটিনিউজ ডেস্ক : জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকার ধামরাইয়ে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
তালিকাভুক্ত এলাকাগুলো হলো— ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।
ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার আপগ্রেডেশন ও জরুরী রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।