সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫২:৪১

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ব্যাংক এশিয়ায়, আবেদন অনলাইনে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ব্যাংক এশিয়ায়, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : ব্যাংক এশিয়া পিএলসি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের সঙ্গে প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকলে সেটি প্রার্থীর জন্য অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু এসইও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

করপোরেট গ্রাহকদের দৈনন্দিন অনুরোধ পরিচালনা করা।

রিলেশনশিপ ম্যানেজার (আরএম) ও ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা।

ক্রেডিট আবেদন, আর্থিক তথ্য, সুবিধাসংক্রান্ত নথিপত্র, নবায়ন ও অর্থ ছাড়ের প্রয়োজনীয় বিষয় প্রস্তুত করা।

ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স হালনাগাদ রাখা নিশ্চিত করা।

অর্থ পরিশোধ, বকেয়া, ঋণসীমা, জামানত ও অন্যান্য ঝুঁকি সূচক নজরদারিতে রাখা।

ক্যাশ ফ্লো, রেশিও ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করা।

অডিট, কমপ্লায়েন্স ও ক্রেডিট রিস্ক টিমের প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন সংরক্ষণ করা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

অন্যান্য যোগ্যতা

প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকলে অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে

করপোরেট ব্যাংকিং, ক্যাশ ইনসেনটিভ, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স, নথিপত্র ব্যবস্থাপনা ও অডিট বিষয়ে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: চট্টগ্রাম

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে