রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩:৫৭

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ

এমটিনিউজ২৪জবস : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: ব্র্যান্ড

লোকবল নিয়োগ: ১০ জন 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা (বাড্ডা)

বেতন: আলোচনা সাপেক্ষে, তবে ৬ মাস শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে পর্যালোচনা। 

অন্যান্য সুবিধা: যাতায়াত সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ, প্রাণ-আরএফএল-এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।