বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৭:২১

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন

এমটিনিউজ২৪জবস : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগ টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: আফটার সেলস সার্ভিস (লিফট)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ 
অন্যান্য যোগ্যতা: লিফটের যেকোনো টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য চাহিদা অনুযায়ী (অন-কল ভিত্তিতে) প্রজেক্টে উপস্থিত হয়ে সার্ভিস প্রদানে দক্ষতা। 
অভিজ্ঞতা: ১–৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।

চাকরির ধরন: স্থায়ী
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, ভ্রমণ ভাতা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, কর্মক্ষমতাভিত্তিক বোনাস (পারফরম্যান্স বোনাস), প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।