এমটিনিউজ২৪জবস : কাজের সুযোগ দিচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট,ইউনিট-২ (মাওনা, গাজীপুর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মাইক্রোবায়োলজিতে এমএসসি
অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল/ওষুধ কোম্পানিতে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২৬