শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৭:৪১

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

এমটিনিউজ২৪জবস : চাকরি দিচ্ছে বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের জেলাপ্রধান উন্নয়ন কর্মকর্তা পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৪৫ হলেও আবেদনের সুযোগ আছে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

পদের নাম: জেলা প্রধান উন্নয়ন কর্মকর্তা

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংগঠন গঠনে দক্ষতা ও নেতৃত্বদানের যোগ্যতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা এবং সংগঠন পরিচালনার সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

দায়িত্বসমূহ

দক্ষ বিক্রয় সংগঠন (টিম) গঠন ও পরিচালনা করা।
জীবন বীমা পণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা।
নতুন গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
বাজার পরিস্থিতি বিশ্লেষণ ও নিয়মিত রিপোর্ট প্রদান করা।
চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর

কর্মস্থল: চাঁদপুর জেলা

বেতন: আকর্ষণীয় বেতন/ভাতা

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।