এমটিনিউজ২৪জবস : চাকরি দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। প্রতিষ্ঠানটি তাদের এমআইএস অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: এমআইএস অফিসার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স/উন্নয়নব্যবস্থাপনা/আন্তর্জাতিক উন্নয়ন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষ; মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের পাশাপাশি জুম, গুগল চ্যাট বা মাইক্রোসফট টিমস-এর মতো অনলাইন যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ১টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধাদি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬