এমটিনিউজ২৪জবস : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি তাদের অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ট্রাবলশুটিং এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে ব্যবহারিক জ্ঞান। নেটওয়ার্কিংয়ের মৌলিক বিষয়সমূহ এবং ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধানে ভালো বোঝাপড়া।
অভিজ্ঞতা: আইটি সাপোর্ট বা আইটি অপারেশন্স-এ ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬