এমটিনিউজ২৪জবস : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির রিটেইল সেলস বিভাগ ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
এক নজরে ব্যাংক এশিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বিভাগ: রিটেইল সেলস (আপ টু ভি-পি)।
পদের নাম: ইউনিট হেড।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ।
অভিজ্ঞতা: কমপক্ষে আট বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর, ২০২৬।