শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ১২:৫১:১৬

এই নায়িকাকে মনে পড়ে? তাহলে জেনে নিন তিনি এখন কী করছেন...

এই নায়িকাকে মনে পড়ে? তাহলে জেনে নিন তিনি এখন কী করছেন...

বিনোদন ডেস্ক: ১৩ বছর আগে এদেশের ইয়ং জেনারেশনের মনে প্রবলভাবে দাগ কেটে কোথায় হঠাৎ হারিয়ে গেলেন। বলিউডে আর দেখতে পাওয়া যায়নি। কী করছেন এখন তিনি? মিলেনিয়াম ইয়ারে আত্মপ্রকাশ করেছিলেন ভূমিকা তেলেগু ছবি দিয়ে।

তার পরে বিগ ব্রেক সলমন খানের বিপরীতে ‘তেরে নাম’ ছবিতে। দক্ষিণে একাধিক ভাষার ছবিতে কাজ করা ছাড়াও ভোজপুরী এবং পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন।  

বলিউডে খুব একটা ভাল পা জমাতে পারেননি। তাই ২০০৭-এর পরে আর হিন্দি ছবিতে তাঁকে দেখা যায়নি। কিন্তু ছবির জগত থেকে তিনি বিদায় নেননি। দক্ষিণী সিনেমায় টানা অভিনয় করে গিয়েছেন।

এই বছর তিনি আবার ফিরছেন বলিউডে। ছবির নাম ‘লাভ ইউ আলিয়া’। আগামী মাসেই রিলিজ হওয়ার কথা এই ছবি। সানি লিওনিকেও একটি ছোট চরিত্রে দেখা যাবে এই ছবিতে। এছাড়া ভূমিকা অভিনয় করেছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে