বিনোদন ডেস্ক : সঞ্জয় দত্ত, অনিল কাপর, জ্যাকি শ্রফের নামের সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে রয়েছে বলিউডের 'ধকধক গার্ল' মাধুরী দীক্ষিত। পর্যায়ক্রমে এই তিন বলিউড সুপারস্টারের সঙ্গে রোমান্সের বাধনে বাঁধা পড়েন বলে বলিউডে রয়েছে জোর গুঞ্জন।
তবে তাদের কারোর সঙ্গেই তিনি থুতু হতে পারেননি। শুধু সঞ্জয় দত্ত, অনিল কাপর, জ্যাকি শ্রফই নন, মাধুরীর নামের সঙ্গে রয়েছে ২২ গজের এক ক্রিকেটারের নাম। জানা যায়, ভারতের এক সময়কার সাড়া জাগানো ক্রিকেটার অজয় জাজেদার সঙ্গে গভীর সম্পর্কে জারিয়েছিলেন 'হার্ট টাচ' মাধুরী দীক্ষিত।
সাবেক ক্রিকেটারের সঙ্গে গভীর প্রেমে জড়ান মাধুরী! একটি ম্যাগাজিনের ফটোশুটের সময় মাধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে জাদেজার। ওই সময় মাধুরী-জাদেজা সম্পর্ক বলিউডের 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠে। কিন্তু জাদেজা এ সম্পর্ককে ভালো চোখে দেখেননি গুজরাতের জাদেজা রয় পরিবার।
মাধুরী ও জাদেজার ঘনিষ্ঠতার প্রভাব শুধু রয় পরিবারেই পড়ে নি, পড়েছিল জাদেজার খেলার উপরেও। তবে কোনো কিছুতেই তাঁদের সম্পর্কে ভাটা পড়েনি। কিন্তু অচমকায় জাদেজার জীবনে নেমে আসে ট্রাজেডি।
তিনি অভিযুক্ত হোন ম্যাচ ফিক্সিংয়ে। নিষিদ্ধ হোন ক্রিকেট থেকে। এর প্রভাবে তাঁদের সম্পর্ক অচিরেই ভেঙ্গে যায়। অজয় জাদেজার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাবার পর ডা. শ্রীরাম নেনেকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বলিউড 'ধকধক গার্ল'।
এমটিনিউজ২৪/এম.জে/ এস