বিনোদন ডেস্ক : 'রেস থ্রি'-র শুটিং শুরু করেছেন সালমান খান। রেমো ডি'সুজা, জ্যাকলিন ফার্নান্ডেজ-এর সঙ্গে এই মুহূর্তে ব্যাংককে শুটিং করছেন সালমান। আর ব্যাংকক থেকেই এবার একটি ভিডিও শেয়ার করলেন সালমান।
ব্যাংকক থেকে দর্শকদের হাত জোড় করে শুভেচ্ছাও পাঠান সালমান। যা দেখে তার ভক্তররা উচ্ছসিত। এদিকে ভ্যালেন্টাইনস ডে-তে জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ভিডিও শেয়ার করেন সালমান।
যে ভিডিওতে তিনি ভক্তদের প্রেম দিবসের শুভেচ্ছাও জানান। যা দেখে তুমুল জল্পনা শুরু হয়। সালমান কি জ্যাকলিনের সঙ্গে প্রেম করছেন? তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
অন্যদিকে, বিএমসি নাকি সালমান খানের স্বেচ্ছাসেবী সংগঠন 'বিয়িং হিউম্যান'কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি বলিউড 'ভাইজান'। তবে বিষয়টি নিয়ে বি টাউনে শুরু হয়েছে জোর জল্পনা।
এমটিনিউজ/এসএস