বিনোদন ডেস্ক : অধীর অপেক্ষার পর অবশেষে মায়ের দেখা পেল মেয়ে। মৃত্যুর তিন দিন পর জননীকে ফিরে পেলেন জাহ্নবী। শেষবারের মত গ্রিন একরে পৌঁছালেন শ্রীদেবী, তবে জীবিত নয় মৃত! এ সময় জাহ্নবীকে আর ধরে রাখা যায়নি, মাকে পেয়ে ঢুকরে কেঁদে ওঠেন তিনি।
এসময় সেখানে সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকে চোখের জল ধরে রাখতে পারেনি। মুম্বাই বিমানবন্দর থেকে সিলভার স্ক্রিনের বলিউডের 'চাঁদনী'কে গ্রিন করিডোর দিয়ে বাড়ি নিয়ে এলেন অনিল কাপুর, অনিল আম্বানিসহ সাংসদ অমর সিংরা।
ভিড় এড়াতে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পরিবর্তে শ্রীদেবীর দেহ বেড় করা হল অন্য গেট দিয়ে। এরপর গ্রিন করিডোর দিয়ে সোজা গ্রিন একরে পৌঁছায় শববাহী অ্যাম্বুলেন্স। শ্রীদেবীর বাড়িতে কফিনবাহী অ্যাম্বুলেন্স ঢুকতেই বন্ধ করে দেওয়া হয় সদর দরজা।
আজ সারারাত বাড়িতেই রাখা হব শ্রী'র মরদেহ। যশ রাজ ব্যানারের প্রেস বিবৃতি অনুযায়ী বুধবার সকাল ৭টা পর্যন্ত এখানেই শায়িত রাখা হবে মিস 'হাওয়া হাওয়াই'কে।
এমটিনিউজ/এসএস