শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৫:৪২:২৪

নির্বাচনী হাতিয়ার প্রিয়া প্রকাশ, চোখ মারার পোস্টারে ছয়লাপ রাজনীতি!

নির্বাচনী হাতিয়ার প্রিয়া প্রকাশ, চোখ মারার পোস্টারে ছয়লাপ রাজনীতি!

বিনোদন ডেস্ক : মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশের ছবি এবার বামেদের নির্বাচনী হাতিয়ার! তবে কি প্রিয়াতেই মন মজেছে কেরালা সিপিআইয়ের ছাত্র ও যুব শাখার সদস্যদের? মলপ্পুরমে চলছে বামেদের রাজ্য সম্মেলন। আর তার মধ্যেই জেলা জুড়ে ছয়লাপ প্রিয়ার চোখ মারার পোস্টার।

অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (AISF)-এর যুগ্ম সম্পাদক পি জামশির অবশ্য বলছেন, এই পোস্টার নিছকই সেই সব পরিচালকদের স্বার্থে, যারা চরমপন্থীদের রোষের মুখে পড়েছেন। এই প্রতিবাদ উত্তর ভারতের একাধিপত্বের বিরুদ্ধে দক্ষিণ ভারতীয় বুদ্ধিজীবীদের। অযথাই সিনেমাটি নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে বলে তার অভিযোগ। পরিচালকদের স্বাধীনতার স্বার্থেই এই পোস্টার, জানাচ্ছেন পি জামশির।

তার আরও অভিযোগ, উত্তর ভারতের কট্টরপন্থীদের একাংশ প্রিয়া ও সিনেমার পরিচালকের বিরুদ্ধে চটেছেন কারণ তারা দক্ষিণ ভারতীয় বলে। অভিযোগ, যে গুরুতর সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কট্টরপন্থীদেরও কি ভেদাভেদ থাকে, সে প্রশ্ন উঠছে। তবে সত্যি সত্যি প্রিয়া ও মালয়ালম সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে হায়দরাবাদের ফলকনুমা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়। যদিও পরে আদালতের রায়ে স্বস্তি পান ‘অভিযুক্ত’ দু’জনেই।

ঠিক কী অভিযোগ প্রিয়া ও সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে?

ইন্টারনেটে সেনসেশন প্রিয়া প্রকাশ ভারিয়েরের ভাইরাল হওয়া গানটি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছবির পরিচালক ওমর লুলুকে নোটিস পাঠায় পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় ফৌজদারি মামালা রুজু হয় লুলুর বিরুদ্ধে। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৯৫ ধারার আওতায় আরও একটি মামালা রুজু হয় তার বিরদ্ধে।

ওমর লুলুর ‘ওরু আদার লাভ’ ছবিতেই অভিনয় করছেন প্রিয়া। সেখানেই রয়েছে ‘মানকিয়া মালারাই পুভি’ গানটি। যে গানের একটি দৃশ্যে চোখের ইশারায় গোটা দুনিয়াকে পাগল করেছেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া। শেষমেশ সু্প্রিম কোর্টের দ্বারস্থ হন রাতারাতি তারকা হয়ে ওঠা প্রিয়া। তার ও তার ছবি ‘ওরু আদার লাভ’-এর নির্মাতাদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলায় স্থগিতাদেশের আবেদন জানান প্রিয়ার আইনজীবী।

শীর্ষ আদালতের প্রথম বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চ সাফ জানিয়ে দেয়, প্রিয়ার বিরুদ্ধে তোলা অভিযোগের ভিত্তিতে কোনওরকম ব্যবস্থা নেওয়া যাবে না। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়, মুসলিম ভাবাবেগে আঘাত দেওয়ার বিষয়টি নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে ভবিষ্যতে কোনও এফআইআর দায়ের করা যাবে না।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে