শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৬:২৪:০৯

সিরিয়ার নির্যাতিত শিশুদের নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন অপু বিশ্বাস

সিরিয়ার নির্যাতিত শিশুদের নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : সিরিয়ার ঘৌওতা অঞ্চলে গত দুই সপ্তাহ ধরে চলা হামলায় অন্তত ৬৭৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স নামের একটি সংস্থা এ দাবি করেছে। গোলাবারুদের আঘাতে ঝরছে বহু শিশুরও প্রাণ।

এই বিষয়টি আবেগতাড়িত করেছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এই বেদনার অনুভূতি থেকেই অপু আজ শনিবার বিকেলে তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি সিরিয়ার নির্যাতিত শিশুদের ‘সত্যিকারের যোদ্ধা’ বলে আখ্যায়িত করেন।

‘আমরা সব অশান্তির নিরসন চাই, আমরা সবসময় মানবতার গান গাই’ শিরোনামে এ ভিডিওটি অপু বিশ্বাস তার ভেরিভাইড ফেসবুক পেইজে পোস্ট করেছেন। ভিডিও বার্তায় অপু বলেন, এই ভিডিওটি সিরিয়ায় বসবাসরত শিশুদের উদ্দেশ্যে। আমরা জানি যে, তোমরা অনেক নির্যাতিত হচ্ছো। আমি একজন মা। একজন চলচ্চিত্রশিল্পী। জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি অবিরাম। কিন্তু আমার মতে, তোমরাই সত্যিকারের যোদ্ধা। আশা হারিও না। পুরো বিশ্ব তোমাদের সঙ্গে আছে। আমরাও তোমাদের সঙ্গে আছি। আমিও তোমাদের সঙ্গে আছি। ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দিতে SaveSyria & Linkus site এর হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে লিংকাস নামে ডিজিটাল অ্যাপস কোম্পানির শুভেচ্ছাদূতে হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। ভিডিওটি পোস্ট করার এক ঘন্টার মধ্যে প্রায় ৫০ হাজার দর্শক এটি দেখেছে। অনেকে শেয়ারও করছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে