শনিবার, ০৭ এপ্রিল, ২০১৮, ১২:০৪:২৮

জেলখানায় সালমান, কাঁদলেন রানীও! জানালেন দুঃখের কথা

জেলখানায় সালমান, কাঁদলেন রানীও! জানালেন দুঃখের কথা

বিনোদন ডেস্ক: সালমান খানের শাস্তি নিয়ে এখনও রীতিমতো সরব সোশ্যাল মিডিয়া। বলিউড তারকার শাস্তিকে সমর্থন যেমন করছেন অনেকেই।  আবার তেমনই সালমান খানের পাশেও দাঁড়াচ্ছেন অনেকে। কেঁদেছেন জয়া বচ্চন এবং রানি মুখার্জীও। এবার সেই তালিকায় যুক্ত হল ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’-এর নাম। সাবেক পাক পেসার শোয়েব আখতার জানিয়ে দিলেন, ‘বন্ধু’ সালমানের জেলখানায় যাওয়ার খবরে অত্যন্ত ব্যথিত তিনি।

নিজের টুইটার হ্যান্ডলে শোয়েব জানিয়েছেন, ভারতের বিচার ব্যবস্থার উপরে তাঁর পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তবু শাস্তির বিষয়টি সালমানের জন্য কঠিন হয়ে গেল বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি যে সলমনের পরিবার ও তাঁর ভক্তদের পাশে রয়েছেন তাও জানিয়েছেন তিনি। ৫২ বছরের তারকা যে জেল মুক্ত হবেন, সে ব্যাপারে তিনি আশাবাদী বলেই জানান শোয়েব।  

এদিকে সালমান খানের জামিনের আবেদন মামলার শুনানি শনিবার পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে। শুক্রবার রাতটাও তাই ভাইজানকে কাটাতে হবে জোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর ব্যারাকেই। আপাতত আগামীকালের দিকেই তাকিয়ে সালমান ও তাঁর আত্মীয়-বন্ধুরা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে