বিনোদন ডেস্ক: লমান খানের মা তিনি, তৃতীয় মা। আরেকটু পরিষ্কার করে বললে ধাই মা। নাম তাঁর রুক্মাণী বাই। এই নারীর হাতেই জন্ম নিয়েছিলেন সালমান খান। ১৯৬৭ সালের ২৭ ডিসেম্বর।
আজ সেই ছেলে অনেক বড় হয়েছে, তাঁর বয়স ৫২ আর আজ সে বলিউডের অন্যতম বড় তারকা। তারকা বললে ভুল হবে, মহাতারকা। ঠিক এই মুহূর্তে যাঁর ওপর প্রায় হাজার কোটি রুপি লগ্নি করা রয়েছে।
সেই সালমান এখন জেলে। বেআইনিভাবে কৃষ্ণসার প্রজাতির দুটি হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের কারদণ্ডের পর এখন যোধপুর জেলে রয়েছেন বলিউডের এই সুপারস্টার। আর এ কারণেই তাঁর দ্রুত কারামুক্তির প্রত্যাশায় ইন্দোরের একটি মন্দিরে পুজো দিলেন সালমানের এই তৃতীয় মা, ধাই রুক্মিণী বাই।
ইন্দোরের একটি হনুমান মন্দিরে এই পূজা করেন রুক্মিণী বাই। হরিণ হত্যার দায়ে সালমানের পাঁচ বছরের সাজা হয়েছে- এমন খবর শোনার পরেই তাঁর আশু কারামুক্তির জন্য এই প্রার্থনা তিনি করেন বলে জানা গেছে।
এদিকে, একটি বিশেষ কারণ দেখিয়ে সালমান খানের জামিন আবেদনের বিচারিক আদালতের বিচারক রবীন্দ্র কুমার যোশী সহ আরো ৮৭ জন বিচারককে বদলি করেন রাজস্থান হাইকোর্ট। সেশন জজ রবীন্দ্র কুমার জোশীর আদালতে আজ উপস্থাপন করার কথা ছিল সালমান খানের জামিন আবেদন।-সূত্র : ডিএনএ
এমটি নিউজ/এপি/ডিসিামার