শনিবার, ০৭ এপ্রিল, ২০১৮, ০৪:২৪:৫৪

অবশেষে জামিন পেলেন সালমান খান

অবশেষে জামিন পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক: জামিন পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। গত বৃহস্পতিবার যোধপুরের একটি আদালত বেআইনিভাবে কৃষ্ণসার প্রজাতির দুটি হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন সালমানকে। দু’ দিন কারাভোগের পর আদালত থেকে জামিন পেলেন বলিউড সুপারস্টার সালমান খান।

আজ সকাল সাড়ে ১০টার দিকে যোধপুর আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। তখন আদালত প্রথমে জামিনের রায় দুপুর আড়াইটায় দেওয়ার কথা বলেন। পড়ে তা আরও এক ঘণ্টা বাড়িয়ে দুপুর সাড়ে ৩টা করা হয়। সালমান খানের জামিন শুনানিতে বাদী-বিবাদী উভয় পক্ষের বাদানুবাদ শোনেন সেশন জজ রবীন্দ্র কুমার যোশী। দুপুরের পর রায় প্রদান করেন সেশন জজ। তিনি সালমান খানের জামিন মঞ্জুর করেন।

রায়ের সময় আদালতে সালমানের আইনজীবীসহ উপস্থিত ছিলেন তার দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা। তাদের আদালতে নিয়ে আসেন সালমানের দেহরক্ষী শেরা।

সালমানের আইনজীবী ভারতীয় গণমাধ্যমে বলেন, আমরা বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত রায়কে চ্যালেঞ্জ করিনি। আমরা শুধু জামিন চেয়েছি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে