শনিবার, ০৭ এপ্রিল, ২০১৮, ০৪:২৭:৩১

যে কারণে আইপিএল থেকে সরে গেলেন পরিনীতি

যে কারণে আইপিএল থেকে সরে গেলেন পরিনীতি

বিনোদন ডেস্ক: আগামীকাল ৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট লিগের (আইপিএল) একাদশতম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে পারফর্ম করার কথা ছিল, রণবীর সিং, পরিণীতি চোপড়া, সোনাক্ষী সিনহা ও জ্যাকলিন ফার্নান্দেজ। কিন্তু চোটের কারণে সেখানে থাকতে পারছেন না রনবীর সিং। নিজেকে সরিয়ে নিলেন পরিণীতি চোপড়া।

কারণ জানা যায়, পাটিয়ালাতে টানা নমস্তে ইংল্যান্ড সিনেমার শুটিং করেছেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পরপর কয়েকটি চুক্তিও ছিল। তাই এতদিন সেখানটায় ব্যস্ত ছিলেন। সেজন্য পারফর্ম করার জন্য যথেষ্ট মহড়া তিনি করতে পারেননি। তাঁর মুখপাত্র এর জন্য ক্ষমাও চেয়েছেন।

রনবীরের পরিবর্তে হৃতিক রোশানকে অনুষ্ঠানে দেখা যাবে। তবে পরিণীতির বিকল্প হিসেবে আয়োজকরা কাকে রাখছেন তা এখনো জানায়নি আইপিএল কর্তৃপক্ষ। হয়তো কাল অনুষ্ঠানেই দেখা মিলবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে