বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খান জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে টিনসেল টাউনে যেমন বহু অভিনেতা-অভিনেত্রী, ছবির পরিচালক-প্রযোজকরা নায়কের মুক্তির দাবিতে জোর সওয়াল করেছেন। নায়ক শেষপর্যন্ত জামিন পাবেন কিনা, তাই নিয়ে ফিঙ্গার ক্রস করে বসে রয়েছেন নায়কের অগুণতি ভক্ত।
তবে সকলের মাঝে নজর কাড়ল সলমনের এক খুদে ভক্ত। দিল্লির বাসিন্দা আনিয়া সলমনের জেল যাওয়ায় এতটাই বিহ্বল যে তার বাবা-মা তাকে যোধপুর নিয়ে যেতে বাধ্য হয়েছেন। গত দুদিন ধরে সে একফোঁটা জল-খাবার কিছুই খায়নি। প্রতিজ্ঞা করেছে, সালমান জেল থেকে বেরোলে তবেই সে জল খাবে। আনিয়ার শরীরের এমন অবস্থা যে সে অজ্ঞান পর্যন্ত হয়ে গিয়েছে।
মেয়ের এই মানসিক অবস্থা দেখে তাকে যোধপুর আনতে বাধ্য হয় ছোট্ট আনিয়ার বাবা-মা। আপাতত জেলের বাইরে তাকে প্ল্যাকার্ড হাতে অপেক্ষা করতেও দেখা গিয়েছে। মেয়ের এই অবস্থার মাঝে আনিয়ার মাও জানান, তিনিও সালমানের অন্ধ ভক্ত। ছবিতে কোনও দৃশ্যে সালমান কাঁদলে, তিনিও কেঁদে ফেলেন।
এমটি নিউজ/এপি/ডিসি