শনিবার, ০৭ এপ্রিল, ২০১৮, ০৭:৫৪:৪২

এই রকম ছবিতে কাজ করার জন্য আমার আফসোস হচ্ছে: মাহি

এই রকম ছবিতে কাজ করার জন্য আমার আফসোস হচ্ছে: মাহি

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘পলকে পলকে তোমাকে চাই’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন বাপ্পি চৌধুরী। কিন্তু ছবি মুক্তির দিনে খুশি নন ছবির নায়িকা মায়িয়া মাহি।

অনেকটা ক্ষোভ নিয়ে বলেন, ‘এই রকম একটা ছবি ৪ দিন আগে মুক্তির ঘোষণা দিয়েছে। এ ছবি নিয়ে আমার কোনো কথা নাই। এমন করলে ছবি ক্লিক করবে না। এই রকম একটা ছবিতে আমি কাজ করেছি এজন্য আমার আফসোস হচ্ছে।

মাহি অনুশোচনা নিয়ে বলেন, মাঝখানে আমার বেশকিছু ছবিতে কাজ করা হয়ে গেছে। যে ছবিগুলোতে কাজ করা আমার উচিৎ হয়নি। এরমধ্যে রয়েছে পলকে পলকে তোমাকে চাই।

আমার আসলে অনেকগুলোই খারাপ ছবি হয়ে গেছে। যে ছবিগুলোতে কাজ করা আমার উচিৎ হয়নি। আমি পরে বুঝেছি। এখন থেকে চেষ্টা করবো, আমার বুঝে শুনে কাজ করা উচিৎ। অনেকগুলো অনুরোধ রাখতে রাখতে কিছু ছবিতে কাজ করা হয়েছে।

এদিকে স্বপ্নজালে একই দিনে মুক্তি পেয়েছে। এখন তিনি কোন ছবিটি আজ দেখবেন, এমন প্রশ্নে মাহি বলেন, সাধারণ দর্শক হিসেবে আমি অবশ্যই স্বপ্নজাল দেখতে যাব। ছবির গানের ট্রেইলার দেখেই বোঝা যায় ভিন্ন একটি ছবি হয়েছে স্বপ্নজাল। আর স্বপ্নজাল মুক্তির তারিখ আগে থেকেই ঠিক করা। আর হঠাৎ করেই আমার এই ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে