রবিবার, ০৮ এপ্রিল, ২০১৮, ১১:১০:৪১

জামিনে মুক্তি পেলেও সালমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জামিনে মুক্তি পেলেও সালমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক: বিরল কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় শনিবার ভারতের যোধপুর দায়রা আদালত ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে সালমান খানের জামিন মঞ্জুর করে। কিন্তু এর আগে বড়সড় রদবদল দেখা যায় যোধপুর সেশন কোর্টে।

বলিউডের ভাইজান জেল থেকে বের হওয়ার আগে তাকে ৫ বছরের সাজা শুনিয়েছেন যে বিচারক, সেই দেব কুমার খাতরি-সহ মোট ৮৭ জন জুডিশিয়াল অফিসারকে বদলির নির্দেশ দিল রাজস্থান হাই কোর্ট।

দুই দিন জেল খাটার পর শনিবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা নাগাদ যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন সালমান। তার ব্যক্তিগত দেহরক্ষী শেরা তাকে সঙ্গে নিয়ে কারাগার থেকে বাইরে আসেন। সঙ্গে ছিলেন সালমানের দুই বোন আলভিরা ও অর্পিতা।

জামিনে মুক্তি পেলেও সালমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়ে গেছে। অর্থাৎ তিনি আদালতের অনুমতি ছাড়া ভারতের বাইরে যেতে পারবেন না।
গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) সালমান খানকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন যোধপুর আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৮ সালে তিনি দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন। গত বিশ বছর ধরেই চলছিলো এই মামলা।
এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে