রবিবার, ০৮ এপ্রিল, ২০১৮, ০৩:২১:৪৪

জামিন পেলেও স্বস্তিতে নেই সালমান খান

জামিন পেলেও স্বস্তিতে নেই সালমান খান

বিনোদন ডেস্ক:এখন মুক্ত সালমান খান। জামিন পেয়েছেন, কিন্ত চিন্তা কমছে না সালমন খানের। কারণ, নায়কের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন জানাতে চলেছে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দু’দিন জেলে থাকার পর শনিবারই জামিন পান সালমন। ভাইজানের জামিনে বলিউড এবং তাঁর ভক্তরা খুশি হলেও হতাশ বিষ্ণোই সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁরা মনে করছেন, সালমন জামিন পাওয়ায় তাঁদের এতদিনের আইনি লড়াইয়ের কোনও মূল্য থাকল না। সেই কারণেই সালমনকে জেলে ফেরাতে উচ্চতর আদালতে আবেদন করতে চলেছেন তাঁরা।

বিষ্ণোই টাইগার ফোর্স সংগঠনের নেতা রামনিবাস ধোরির কথায়, ‘‘আজ আমাদের জন্য অত্যন্ত দুঃখের দিন। পাঁচ বছরের সাজা হওয়ার পরে মাত্র দু’দিন জেলে থেকেই জামিন পেয়ে গেলেন সালমন।’’

বিষ্ণোইদের অন্য একটি সংগঠনের নেতা রণনিবাস বুধনাগরও জানিয়েছেন, সলমনের জামিনের নির্দেশ ভাল করে খতিয়ে দেখছেন তাঁরা। আইনি পরামর্শও নেওয়ার পর তাঁরা উচ্চতর আদালতে জামিনের বিরোধিতা করে আবেদন জানাবেন। তিনি জানিয়েছেন, ‘‘শুধু সলমনের জামিনের বিরোধিতা নয়, চার অভিনেতা-সহ এই মামলায় অব্যাহতি পাওয়া বাকি পাঁচজনের শাস্তির দাবিতেও উচ্চতর আদালতে আবেদন জানাব আমরা।’’
সালমনের সঙ্গেই টাবু , সাইফ আলি খান, সোনালী বেন্দ্রে এবং নীলম এই মামলায় অভিযুক্ত ছিলেন। যদিও, তাঁদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল আদালত।

বিষ্ণোইরা সত্যিই শেষ পর্যন্ত হাইকোর্টে আবেদন করে কি না, তা সময়ই বলবে। কিন্তু আপাতত বাড়ি ফিরলেও বিষ্ণোইদের এই হঙ্কার সালমনকে চিন্তায় রাখতে বাধ্য।

এমটিনিউজ২৪.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে