সোমবার, ০৯ এপ্রিল, ২০১৮, ০৪:৫৭:২৩

মাত্র ১০ মিনিটের জন্য ৭৫ লাখ টাকা নিলেন তামান্না!

মাত্র ১০ মিনিটের জন্য ৭৫ লাখ টাকা নিলেন তামান্না!

পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। আইপিএলের এই টুর্নামেন্টকে বর্ণিল করতে গতকাল শনিবার (৭ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো নানা আয়োজন।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে জ্যাকলিন ফার্নান্দেজ আয়োজনকে আরো রঙিন করতে নাচে-গানে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম মাতিয়েছেন বলিউড তারকা ঋত্বিক রোশান, প্রভুদেবা, জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়া ও তামান্না ভাটিয়া।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিক রোশান শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিকের জায়গায় নাচার কথা ছিলো রণবীর সিংয়ের। কিন্তু কাঁধে চোট পাওয়ার কারণে সেটি আর হয়নি। এছাড়া তামান্না ভাটিয়ার জায়গায় আসার কথা ছিলো পরিণীতির। কিন্তু ব্যক্তিগত কারণে তিনিও সরে যান।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তামান্না ভাটিয়া এখানেই শেষ নয়। মাত্র ১০ মিনিটের জন্য ৭৫ লাখ টাকা নিয়েছেন তামান্না! আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ১০ মিনিট নাচার জন্য নাকি তামান্নাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে ৫০ লাখ রুপি। যা বাংলাদেশি প্রায় ৭৫ লাখ টাকার মত।   

সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বরুণ ধাওয়ান এছাড়া ঋত্বিক রোশান, বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্দেজকে দেওয়া হয়েছে ৫ কোটি রুপি করে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে