সোমবার, ০৯ এপ্রিল, ২০১৮, ১১:২০:২৯

৫৫ গড় নিয়েও অবহেলিত থেকে যান নাঈম ইসলামরা

৫৫ গড় নিয়েও অবহেলিত থেকে যান নাঈম ইসলামরা

স্পোর্টস ডেস্ক: জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন বেশ কিছুদিন আগেই। বাদ পরার আগের সিরিজে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এমনকি জাতীয় দল থেকে বাদ পড়ার আগের টেস্টেও নাঈম হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম এবং একমাত্র টেস্ট সেঞ্চুরি।

কিন্তু প্রতি মৌসুমেই ঘরোয়া ক্রিকেটে ফাটিয়ে দিয়েও তিনি ডাক পাননা জাতীয় দলে। এবারও যেমন লিজেন্ডস অব রুপগঞ্জকে রানারআপ করার পথে নাঈমের ব্যাট থেকে ১৬ ম্যাচে এসেছে ৭২০ রান। গড় ৫৫.৩৮, স্ট্রাইক রেট ৮৭.৩৭। পুরো টুর্নামেন্টে একটি সেঞ্চুরির সাথে হাঁকিয়েছেন ছয়টি ফিফটিও। তবু তিনি নিশ্চিত …নন আদৌ ডাক আসবে কিনা জাতীয় দল থেকে।

আর সেই অপেক্ষার প্রহর হয়তো অনেকদিনেই থেকে যাবে নাফীস,নাঈমদের। কিন্তু ওপেনিংয়ে ব্যারত্থ হয়েও অনেকেই খেলে যাবেন জাতীয় দলের হয়ে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে