মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ০৫:১৪:৩৬

হুমকি, ববির থানায় জিডি

হুমকি, ববির থানায় জিডি

বিনোদন ডেস্ক: নতুন বছরকে সামনে রেখে ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে নায়িকা ববি অভিনীত ‘বিজলী’। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা ‘ববস্টার’ থেকে ‘বিজলী’ প্রযোজনাও করেছেন ববি। কিন্তু ১৩ এপ্রিল ছবি মুক্তি না দেয়ার জন্য হুমকি দেয়া হয়েছে ‘বিজলী’ টিমের একজনকে।

এমনটাই অভিযোগ নায়িকা ববির। যার কারণে ছবির প্রযোজক হিসেবে মঙ্গলবার রাজধানীর রমনা থানায় একটি জিডি করে রেখেছেন তিনি।

হুমকির বিষয়ে ববি বলেন, ‘আমাকে কেউ সরাসরি হুমকি দেয়নি। দিয়েছে ‘বিজলী’ টিমের একজনকে। অভিনয় করার পাশাপাশি ছবিটির প্রযোজকও যেহেতু আমি, তাই টিমের কাউকে হুমকি দিলে সেটা আমার ওপরেও পড়ে। তাই নিজেরসহ পুরো ‘বিজলী’ টিমের সকলের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে থানায় জিডি করেছি।’ তবে কে বা কারা হুমকি দিয়েছেন সে ব্যাপারে কিছু জানতে পারেননি বলে জানান নায়িকা।

‘বিজলী’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নবাগত নায়ক রণবীর। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য।

ছবির বিভিন্ন চরিত্রে ববি-রণবীর ছাড়াও আছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিশা সওদাগর, আহমেদ রুবেল ও শতাব্দি রায়সহ অনেকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে