মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ০৫:২৩:৪৮

'কৃপণ' সাকিব! জানেন, প্রথম দিনেই কী করেছেন সাকিব?

'কৃপণ' সাকিব! জানেন, প্রথম দিনেই কী করেছেন সাকিব?

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরেও যে আশা নিয়ে সাকিব আল হাসানকে দলে টেনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, প্রথম ম্যাচেই তা যতার্থ হিসেবে প্রমাণিত হলো। প্রথম দিনেই কী করলেন আবার সাকিব? হ্যাঁ, প্রথম দিনেই সাকিব ছিলেন 'কৃপণ' !

গতকাল নিজেদের প্রথম দিনের খেলায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে কৃপণ বোলিং করে ২ উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। উইকেট দুটি তিনি নিয়েছেন একই ওভারে।

শুরু থেকেই কৃপণ বোলিং করে আসছিলেন সাকিব। প্রথম দুই ওভারে ৬ করে মোট ১২ রান দেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে ৫.৭৫ ইকনোমিতে মাত্র ২৩ রান দিয়েছেন। তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ১৪তম ওভার করতে এসে দ্বিতীয় বলে রাহুল ত্রিপাঠীকে (১৭) প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। তিন বল পরেই ৪২ বলে ৪৯ রান করা সঞ্জু স্যামসনকে রশিদ খানের তালুবন্দি করে বড় ব্রেক থ্রু এনে দেন দলকে।

ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় কেন উইলিয়ামসনের দল। সিদ্ধান্তটার যথার্থতা প্রমাণ করেন বোলাররা।  এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭.৫ ওভারে রাজস্থানের সংগর্হ ৭ উইকেটে মাত্র ১১৬ রান। সাকিবের পাশাপাশি ২ উইকেট নিয়েছেন সিদ্ধার্থ কাউল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে