বিনোদন ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনে তরুণদের এ স্বঃতস্ফূর্ত অংশগ্রহণকে প্রশংসা করছেন বিখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশ তরুণদের ওপর ভরসা রাখতে পারে বলে উল্লেখ করে একটু আগে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘প্রচলিত ধারণা ছিলো সেই ছাত্র সমাজ আর নাই, সেই রাজনৈতিক সচেতনতা আর নাই, সেই ডাকসু নাই, এখনকার ছাত্র সমাজ প্লাস্টিক হইয়া গেছে।’
‘বুকে হাত দিয়ে বলতে পারবো না, আমি কখনোই এ সন্দেহে ভুগি নাই। তবে এ কয়দিনের পরিস্থিতি পর্যবেক্ষন করে যে কথা বলতে চাই, আমাদের তরুণদের ওপর ভরসা রাখতে পারে বাংলাদেশ। চাইলেই আর তাদেরকে যেনো তেনো একটা বুঝ ধরাইয়া দেয়া যাচ্ছে না। আশা করবো, তারা রিজিওনাল এবং আন্তর্জাতিক বিষয় আশয়েও নজর রাখবে।’
‘নাহলে এই জটিলস্য জটিল দুনিয়ায় রাষ্ট্র এবং জাতিসত্তা হিসাবে ভালো ভাবে টিকে থাকা মুশকিল হবে। আরো আশা করবো, আমাদের রাজনৈতিক দলগুলোও এ পরিবর্তিত জনগোষ্ঠীর রুচি, চাহিদা, আর অন্তরের ডাক মাথায় নিয়ে এক নতুন দিনের রাজনীতির সূচনা করবেন, আত্মমর্যাদাসম্পন্ন মানুষদের জন্য উপযোগী রাজনীতি।’
এমটি নিউজ/এপি/ডিসি