বুধবার, ১১ এপ্রিল, ২০১৮, ০৪:৪১:৩১

‘আইপিএলে পারফর্মেন্সের জন্য আমি প্রস্তুত ছিলাম না'

‘আইপিএলে পারফর্মেন্সের জন্য আমি প্রস্তুত ছিলাম না'

বিনোদন ডেস্ক: আইপিএল উদ্বোধন মানেই বলিউড তারকাদের চমক। প্রতিবছর বেশ বড়সড়ো আয়োজনে আইপিএল উদ্বোধন হয়ে থাকে। এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করেন অনেকে। তবে অনেকটা চূড়ান্ত হওয়া অনুষ্ঠানে থাকতে পারেননি পরিনীতি চোপড়া।

আর এ নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। শেষ সময়ে এসে এমন পরিনীতির এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অনেকে। তবে পরিনীতি তার সিদ্ধান্তে অটুট ছিলেন। আর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
 
পরিনীতি বলেন, ‘আইপিএলের মতো একটি আসরে পারফর্ম করতে পারলে ভালো লাগতো। কিন্তু আইপিএলে পারফর্মেন্সের জন্য আমি প্রস্তুত ছিলাম না।’ পরিণীতি বর্তমানে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। যেটি আইপিএলে না থাকার মূল কারণ। অন্যদিকে, রণবীর সিংও পারফর্ম করেননি এই আসরে। যার কারণ ফুটবল খেলে আঘাত পেয়েছেন তিনি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে