বুধবার, ১১ এপ্রিল, ২০১৮, ০৮:০২:৪৮

'বিয়ের কনে' ক্যাটরিনা কাইফ

'বিয়ের কনে' ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্কঃ বিয়ে হচ্ছে ক্যাটরিনা কাইফের। লাল, সোনালী কাঞ্জিভরম পরে বিয়ের কনে সাজলেন ক্যাট। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ক্যাটরিনা কাকে বিয়ে করছেন? এমন প্রশ্ন পাঠক মনে উদ্রেক হতেই পারে।

ঘটনা হলো, ‘জিরো’-তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। ওই সিনেমার জন্যই এবার লাল এবং সোনালী রঙের কাঞ্জিভরমে সেজে ‘জিরো’-র সেটে হাজির হন সালমান খানের এই সাবেক প্রেমিকা।

প্রসঙ্গত, এর আগে ‘যব তক হ্যায় জান’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। ওই সিনেমায় শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের বিপরীতে ছিলেন আনুশকা শর্মাও।
সম্প্রতি সালমানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’-তে দেখা যায় ক্যাটরিনাকে। আমির খানের ‘ঠগস অফ হিন্দোস্থান’-এও রয়েছেন ক্যাটরিনা। সবকিছু মিলিয়ে বছরের শুরু থেকেই বলিউডের ৩ খানের সাথে অভিনয় করে ব্যস্ত হয়ে উঠেছেন ক্যাটরিনা কাইফ।

এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে