বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ০৬:২০:৪২

কোথায়, কখন, কে কে থাকছেন সোনামের বিয়েতে, জানুন বিস্তারিত

কোথায়, কখন, কে কে থাকছেন সোনামের বিয়েতে, জানুন বিস্তারিত

বিনোদন ডেস্ক: সোনাম কাপুরের সঙ্গে আনন্দ আহুযার বিয়ে কোথায় হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা শুরু হয়েছে। কখনও রাজস্থান আবর কখনও সুইতজারল্যান্ড আবার কখনও মুম্বইতেই সোনাম কাপুরের বিয়ে হবে বলে শোনা যায়। এমনকী, সুইতজারল্যান্ডের যে রিসর্টে সোনাম কাপুরের বিয়ে ঠিক হয়, সেখান নাকি আগে থেকে বুকিং সেরে ফেলেছেন সৌদি রাজকুমারী।

ফলে, ঘরের অপ্রতুলতার জন্যই নাকি ওই রিসর্টে বিয়ের পরিকল্পনা বাতিল করতে হয় সোনামকে। শেষ পর্যন্ত মুম্বইতেই আনন্দ আহুজার সঙ্গে সোনাম কাপুর সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা যাচ্ছে। ব্যান্দ্রা কিংবা জুহু-র কোনও পাঁচতারা হোটেলেই সোনামের বিয়ে হবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, অনিল কাপুরের বাড়িও জুহুতেই।

শুধু বিয়ের জায়গা নয়, সোনাম-আনন্দের বিয়ের তারিখ নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে হয় ২৯ এপ্রিলের মধ্যে না হলে মে মাসেই হবে সোনামের বিয়ে। তবে সঠিক তারিখ এখনও জানা যায়নি।

সোনাম-আনন্দের বিয়েতে কারা কারা হাজির থাকবেন জানেন? জানা যাচ্ছে সলমন খান, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, রণবীর সিং, দীপিকা পাডুকন, করণ জহর, জ্যাকলিন ফার্নান্ডেজ হাজির থাকবেন। শোনা যাচ্ছে, এক্স বয়ফ্রেন্ড রণবীর কাপুরকেও আমন্ত্রণ জানাবেন সোনাম। সঞ্জয় দত্তের বায়পিকে শুটিংয়ের সময় রণবীর কাপুরের সঙ্গে ফের সোনামের ভাল সম্পর্ক গড়ে ওঠে বলে খবর

বলিউডের ফ্যাশনিস্তা বলা হয় তাঁকে। তাই বিয়ের দিন একটু অন্যরকম তো হবেই সোনাম কাপুরের সাজ। শোনা যাচ্ছে, সোনামের বিয়ের পোশাকের জন্য ফ্যাশন ডিজাইনার হিসেবে আবু জানি এবং সন্দীপ খোসলাকেই নাকি পছন্দ কাপুরদের। তবে এও শোনা যাচ্ছে, তামারা রালফ, মাইকেল রুসো-ও নাকি সোনামের বিয়ের অন্য পোশাকগুলি তৈরি করতে পারেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে