স্পোর্টস ডেস্ক: ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব না থাকলে পর্দার অভিনেতা-অভিনেত্রীরা রোমান্টিক দৃশ্যে অভিনয়ে আপত্তি জানান না। সাধারণত এমনটাই গণমাধ্যম সূত্রে বিষয়টি সবার জানা। তবে কারিনা কাপুর আপত্তি জানিয়েছেন। তাও একটি অদ্ভুত কারণে। অভিষেক বচ্চনের সঙ্গে তিনি রোমান্টিক দৃশ্যে আপত্তি জানিয়েছেন কারণ তিনি তাকে ভাইয়ের মতো মনে করেন।
কারিনা কাপুর ও অভিষেক বচ্চন দুজনই ২০০০ সালে বলিউডে আসেন। ‘রিফিউজি’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন এই দুই তারকা। পরিচালক ছিলেন জেপি দত্ত। ছবিতে তাদের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। কিন্তু কারিনা পরিচালককে বলেন, কিভাবে করে ওই দৃশ্যের শুটিং করবো, অভিষেক আমার ভাইয়ের মতো!
এতদিন পর কারিনা নিজেই এই কথা প্রকাশ করেছেন। তবে কারিনার আপত্তির পেছনে আরো একটি কারণ রয়েছে বলে গুঞ্জন। কারণ সে সময় কারিনার বোন কারিশমার সঙ্গে অভিষেকের প্রেম ছিলো বলে শোনা যায়। সেজন্যই হয়ত বোনের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি ছিলো।
এমটি নিউজ/এপি/ডিসি