বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ১০:৫৯:৫৩

এবার নাইজেরিয়া ক্রিকেট দলে চাকুরি পেলেন এনটিনি

এবার নাইজেরিয়া ক্রিকেট দলে চাকুরি পেলেন এনটিনি

আফ্রিকার দেশ হিসেবে নাইজেরিয়ার ক্রিকেট দলের উন্নতি চোখে পড়ার মতোই বটে। একের পর এক উন্নতি করেই চলছে দেশতি। আর এবার দেশটির কোচ হিসেবে নাম লিখালেন দক্ষিন আফ্রিকার সাবেক খেলোয়াড় মাখায়া এনটিনি।

আর এনটিনিকে পেয়ে খুশিও নাইজেরিয়ার ক্রিকেট অ্যাসসিয়েশনের প্রেসিডেন্ট। এই ব্যাপারে নাইজেরিয়া প্রেসিডেন্ট বলেন ,’ নাইজেরিয়ার ক্রিকেটে ভালো কিছু অন্তর্ভুক্তি হয়েছে শেষ কিছু দিনে। এনটিনিকে পেয়ে আমরা অবশ্যই অনেক অনুপ্রাণিত।’

এদিকে এই ব্যাপারে উত্তেজিত এনটিনি নিজেও। নাইজেরিয়ান ক্রিকেট ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রন জানানোর জন্য। শেষ কয়েকদিন মাঠে আমি যা দেখেছি তার জন্য আমি সন্তুষ্ট। মাঠে অনেক সম্ভাবনাময় ক্রিকেটারকে দেখেছি।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে