বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮, ১১:৫১:৩০

বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান: বাপ্পি

বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান: বাপ্পি

'ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান' এমনটাই মনে করেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠ সেলিব্রিটি লাইভ শো'তে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন।

বাপ্পি বলেন, ঢাকাই চলচ্চিত্রে এখন একমাত্র সুপারস্টার শাকিব খান। তিনি অপ্রতিদ্বন্দ্বী একজন নায়ক। তাকে সবাই আইকন হিসেবেই মানে। আমিও মানি, এ প্রজন্মের প্রায় সবাই মানে।

শাকিব খানকে আন প্যারালাল হিসেবে উল্লেখ করে বাপ্পি বলেন, শাকিব ভাইয়ের অবস্থান এমন একটা স্থানে যে তাকে অনুসরণ করতে হবে নতুন, যারা আসছে। তিনি একজন আন প্যারালাল অভিনেতা। শাকিব ভাইয়ের তুলনা হয় না, তাঁর তুলনা তিনি নিজেই।

শাকিবের সাথে কাজ করবেন কী না, দর্শকের এমন এক প্রশ্নের জবাবে বাপ্পি চৌধুরী বলেন, অবশ্যই করবো। শাকিব ভাইয়ের সাথে যদি কোনো কাজের সুযোগ আসে তবে 'না' করার কোনো উপায় নেই। আমি একদম রাজি, বরঞ্চ সেটা আমার জন্য বড় পাওয়া হবে।

লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাপ্পি তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও সম সাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালের কণ্ঠের সহকারী ফিচার এডিটর দাউদ হোসাইন রনি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে