বিনোদন ডেস্ক : দাঁড়িয়ে গান না-গাওয়ায় পাকিস্তানে গুলি করে খুন অন্তঃসত্ত্বা গায়িকাকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের কঙ্গ গ্রামে। একটি গানের অনুষ্ঠানে দাঁড়িয়ে গান না-গাওয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় সামিনা সামুন নামে ২৪ বছর বয়সী ওই তরুণীকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে গান করতে সামুনকে শাসায় তারিক আহমেদ জাতই নামে এক মত্ত যুবক। তারিকের শাসানি উপেক্ষা করে বসেই গান গাইবেন বলে জানিয়ে দেন ওই তরুণী। এরপরই রিভলভার বার করে প্রকাশ্যে গায়িকাকে গুলি করে অভিযুক্ত। পুলিস জানিয়েছে, ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সামুন।
তারিককে গ্রেফতার করার পর তদন্তে নেমেছে পুলিস। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী সুহেল আনোয়ার সিয়াল। স্ত্রী এবং সন্তানের খুনের বিচার চেয়েছেন সামুনের স্বামী। --জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে/ এস