শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ০৪:৫৭:২৬

শাকিবের আচরণ নিয়ে এবার যা বললেন শুভশ্রী

শাকিবের আচরণ নিয়ে এবার যা বললেন শুভশ্রী

বিনোদন ডেস্ক :  শাকিবের আচরণ নিয়ে এবার যা বললেন শুভশ্রী:- ঠিক এভাবেই সুপারস্টার শাকিব খানের সম্পর্কে মন্তব্য করলেন কলকাতার এই সময়ের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি।

তিনি বলেন, ‘শাকিবের আচরণে একদমই মনে হয় না যে, সে একজন সুপারস্টার। সবসময় খুব শান্তশিষ্ট থাকে সে। সেটের মধ্যে শট না থাকলে তাকে খুঁজেই পাওয়া যায় না। নিজের মতো করে দূরে গিয়ে বসে থাকে। এতোটাই শান্ত সে’। সম্প্রতি সেখানকার একটি অনলাইনভিত্তিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানেই তিনি শাকিবের প্রশংসা করেন।

সাক্ষাৎকারে শুভশ্রীকে জিজ্ঞেস করা হয়, শাকিব খান তো বাংলাদেশের সুপারস্টার। তো কাজ করার সময় কোনো সমস্যা হয়েছে? এর উত্তরেই শুভশ্রী বলেন, শাকিব ভীষণ শান্ত মানুষ। আর আমি তার পুরো উল্টো। সারাক্ষণ সেটের মধ্যে দাপিয়ে বেড়াই, মজা করি, হইহুল্লোড় করি। শাকিব এতোটাই শান্ত যে, তাকে যদি ১০০টা কথা বলি, সে ৫টার উত্তর দেবে। সত্যিই সে খুব ভালো।

এ সময় ‘চালবাজ’ ছবি নিয়ে শুভশ্রী বলেন, ছবিতে শাকিবই আসল চালবাজ। তার জন্যই ছবির নাম এটা। তবে ঘটনাক্রমে আমাকেও তার সঙ্গে দেখা যাবে। কিন্তু সেই প্রেক্ষাপট বলা যাবে না, সেখানে টুইস্ট আছে।

জয়দীপ মুখার্জির পরিচালনায় নির্মিত হয়েছে ‘চালবাজ’ ছবিটি। এতে শাকিব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, সগ্নিক, জয়দীপ মুখার্জি, আশিষ বিদ্যার্থী প্রমুখ। এসকে মুভিজ প্রযোজিত ‘চালবাজ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ২০ এপ্রিল।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে