শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮, ০৯:২১:১৩

বাইক চুরির মামলায় ফাঁসলেন বলিউডের এই দুই অভিনেতা

বাইক চুরির মামলায় ফাঁসলেন বলিউডের এই দুই অভিনেতা

বিনোদন ডেস্ক : বাইক চুরির মামলায় ফাঁসলেন বলিউডের এই দুই অভিনেতা, রণবীর সিং ও অর্জুন কাপুর। এই দুই অভিনেতাসহ এক পরিচালককে নোটিশ পাঠাতে চলেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রি’ গানটিতে একটি বাইকের দৃশ্য ছিল। কিন্তু সেই বাইক যাদের থেকে নিয়েছিলেন শ্যুটিংয়ের প্রযোজকেরা। তারা বাইকের মালিকই নন।

তদন্তে নেমে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ বাইক চুরিতে অভিযুক্তদের গ্রেফতারও করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই ‘গুন্ডে’ ছবির শ্যুটিংয়ের বিষয়টি জানতে পারে মুম্বাই পুলিশ।

এবার সেই ঘটনার তদন্তে নেমেই মুম্বাই পুলিশ ‘গুন্ডে’ ছবির দুই অভিনেতা রণবীর সিং এবং অর্জুন কাপুরকে নোটিশ পাঠাতে চলেছে। এর পাশাপাশি ছবির পরিচালক আলি আব্বাস জাফারকেও নোটিশ পাঠাতে পারে পুলিশ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে