বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন আগে ঘোষণা দেওয়া হয়েছিলো বিশ্বসুন্দরী মানুসী ছিল্লার ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে একসঙ্গে দেখা যাবে। এ দেখা জুয়েলারি ব্র্যান্ড মালাভারের একটি বিজ্ঞাপনের সুবাদে।
যেমন কথা, তেমন কাজ। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে বিজ্ঞপানটি। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন কারিনা-মানুসী।
শুধু ভাইরাল নয়, মানুসী কিভাবে বিয়ে করার স্বপ্ন দেখেন ওই ভিডিওতে সেটিও জানিয়েছেন তিনি।
২০১৭ সালের ১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় বসেছিলো ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসর। যেখানে বিশ্বের ১২০টি দেশ থেকে আসা সুন্দরীদের হারিয়ে মাথায় সেরার মুকুট তুলে নিয়েছেন হরিয়ানার মেয়ে মানুসী ছিল্লার।
এমটি নিউজ/এপি/ডিসি