মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ১২:১৪:৩৭

‘অভিনেতাকে চুম্বন করলে বা বিবস্ত্র হলে কোনও সমস্যা নেই’

‘অভিনেতাকে চুম্বন করলে বা বিবস্ত্র হলে কোনও সমস্যা নেই’

বিনোদন ডেস্ক : নিজের বিয়ের কথা প্রকাশ্যে জানিয়েছেন হেট স্টোরি ২-র নায়িকা সুরভীন চাওলা। এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। ২০১৫ সালে তিনি বিয়ে করেন অক্ষয় ঠক্করকে। বিয়ে হয় ইতালিতে। কিন্তু সে কথা জানিয়েছেন এ বছরের জানুয়ারিতে।

সুরভীন বলেছেন, তিনি জানেন না, তাঁর বিয়ে হয়েছে জেনে লোকের এত চিন্তা হচ্ছে কেন। আগেকার দিনের অভিনেত্রীরা বিয়ের আগেই কেরিয়ারের তুঙ্গে উঠতে চাইতেন, বিয়ের পর পর্দা থেকে সরে যেতেন তাঁরা। তিনি উচ্চাকাঙ্খী ঠিকই কিন্তু তা বিয়েকে বাদ দিয়ে নয়। কেরিয়ার ও বিয়েকে একসঙ্গে জুড়তে চান না তিনি।

সুরভীন জানিয়েছেন, ‘অন স্ক্রিন তিনি সহ অভিনেতাকে চুম্বন করলে বা বিবস্ত্র হলে স্বামীর কোনও সমস্যা নেই।’ আর যখন দুজনে দুজনের কাছে এত স্বচ্ছন্দ, তখন বিয়েতে কীসের সমস্যা! প্রশ্ন করেছেন তিনি। -এবিপি

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে