মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ০১:০২:১৮

ড. মাহফুজুর রহমানের হাতে হারিকেন

ড. মাহফুজুর রহমানের হাতে হারিকেন

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে বড় চমক দিবেন ড. মাহফুজুর রহমান। ঈদের দিন রাত সাড়ে ১০টায় তার একক সংগীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়। বিষয়টি নিশ্চিত করেছেন ড. মাহফুজুর রহমান। আসন্ন রোজার ঈদে ১০টি গান শোনাবেন মাহফুজুর রহমান। তার এই একক সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’।

গত কয়েক বছর ধরেই ঈদে গান শোনান বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে। একটি গানের দৃশ্যে মাহফুজুর রহমানের হাতে হারিকেন দেখা যাবে। কী কারণে তিনি এটা হাতে নিয়েছেন, তা অবশ্য পরিষ্কার নয়। অনুষ্ঠান প্রচারের পর সেটা বোঝা যাবে।

এটিএন বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তুমি আমার প্রেয়সী’ অনুষ্ঠানটি। এর গানগুলো লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। পেশাদার সংগীতশিল্পী না হলেও নিজের ইচ্ছে ও শখ থেকে গান পরিবেশন করেন ড. মাহফুজুর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।