বিনোদন ডেস্ক: বিগ বস-১৬ ঘর থেকে বের হয়েই মুখ খুললেন অভিনেত্রী সৃজিতা দে। সৃজিতার দাবি, মাত্র ১৮ বছর বয়সেই যৌ'ন হে'ন'স্থার শি'কা'র হতে হয়েছিল তাঁকে। আর সেই ঘটনাতেও কালপিট ছিলেন একজন পরিচালক।
যদিও সাজিদ খানের সঙ্গে সৃজিতার সম্পর্কের সমীকরণ বিগ বস-১৬র ঘরে মন্দ ছিল না। সৃজিতার কথায়, সাজিদ তার সঙ্গে কোনও খারাপ আচরণ করেননি। সম্প্রতি, সাজিদ খান প্রসঙ্গে উর্ফি জাভেদ মন্তব্য করেন, তিনি যদি এবার বিগ বসে থাকতেন, তাহলে হয়ত সাজিদকে নেওয়ার প্রতিবাদে শো ছাড়তেন।
এপ্রসঙ্গে সৃজিতা দে-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সাজিদ খানকে নেওয়াটা সম্পূর্ণভাবেই নির্মাতাদের সিদ্ধান্ত। নিশ্চয় কোনও কারণেই নির্মাতারা ওঁকে নিয়ে থাকবেন। আমি শুধুমাত্র একজন প্রতিযোগী ছিলাম। যদিও যেসমস্ত মহিলারা ভুক্তভোগী, আমি হৃদয় দিয়ে ওঁদের পাশে থাকব।
তবে সাজিদ স্যারের বিষয়ে যদি আমায় প্রশ্ন করা হয়, তাহলে বলব উনি আমার সঙ্গে কোনও খারাপ আচরণ করেননি। বিগ বসের ঘরেও উনি কারোর সঙ্গে কোনও খারাপ আচরণ করেননি, যদি করে থাকতেন, তাহলে নিশ্চয় নির্মাতারা ওঁরে বের করে দিতেন। অতীতে কী ঘটেছে তা নিয়ে আমি কারোর বিচার করতে চাই না। বিগ বসের ঘরে যারা আছেন, তাদের প্রত্যেকের সঙ্গেই আলাদা করে সময় কাটিয়েছি।'
নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সৃজিতা বলেন, 'আমার তখন বয়স মাত্র ১৮-১৯। এক পরিচালকের হাতে যৌ'ন হে'ন'স্থার শিকার হয়েছিলাম। আমায় খারাপভাবে স্পর্শ করা হয়েছিল, তখন ঠিক বুঝেও উঠতে পারিনি ঠিক কী ঘটল আমার সঙ্গে! পরিচালকের অফিস ছেড়ে পালিয়ে এসেছিলাম।'