বিনোদন ডেস্ক: শাহরুখপুত্র আরিয়ান খান ও শাহরুখকন্যা সুহানা খানকে নিয়ে সব সময়ই সংবাদমাধ্যমে শোরগোল। এরা দুজন কখন কী করছেন, তা নিয়েও নানা আলোচনা চলতেই থাকে। তবে আরিয়ান একটু এসবের আড়ালে গেলেও, সুহানা কিন্তু পাপারাৎজিদের কাছে প্রিয়।
এই যেমন, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে হাজির হয়েছিলেন সুহানা খান। সুহানার পরনে ছিল রুপোলি রঙের শাড়ি। শাহরুখকন্যাকে পার্টিতে ঢুকতে দেখেই ক্যামেরার ঝলকানি শুরু। কিন্তু একি! শাড়ি পরে এত আড়ষ্ট কেন সুহানা। ঠিক করে যেন হাঁটতেই পারছেন না!
হ্যাঁ, সুহানার এই পার্টি এন্ট্রির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তাতেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন শাহরুখকন্যা । অনেকেই এই ভিডিও দেখে লিখলেন, সুহানা খানকে একেবারে আন্টি লাগছে। কেউ কেউ তো রোবট বলেও কটাক্ষ করলেন শাহরুখকন্যাকে। তবে সুহানার অনুরাগীরা কিন্তু পাশে দাঁড়ালেন তার।
কেউ কেউ লিখলেন, প্রথমবার ট্রাই করেছে, ওকে একটু সমর্থন তো করুন। নানা সময়ই ছবি শিকারীদের ক্যামেরার সামনে পড়েন সুহানা খান। কখনও ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা গিয়েছে সুহানাকে। তবে বেশিরভাগ সময়েই ক্যামেরা থেকে দূরেই থাকেন তিনি।