শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ০৬:৫৯:০৫

এবার আমাকে সবাই নতুন রূপে দেখতে পাবেন : হিরো আলম

এবার আমাকে সবাই নতুন রূপে দেখতে পাবেন : হিরো আলম

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হিরো আলমের জন্মদিন আজ। জন্মদিনে নতুন চমকের ঘোষণা দিলেন তিনি। গান ও অভিনয়ের পর এবার কবিতা আবৃত্তি করেছেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। 

মূলত ‘হাসিওয়ালা’ নামে আট মিনিটের পয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করছেন অতিন্দ্র কান্তি অজু। সেই কবিতাটি আবৃত্তি করেছেন হিরো আলম।

সংগীতায়োজন করেছেন মাহাবুবুর রহমান টুনু। এতে হিরো আলম ছাড়াও রিয়া মনি, শাজু মেহেদী, মনির খান ও আতিকুর রহমান খান অভিনয় করেছেন। রোববার থেকে সিরাজগঞ্জে পয়েট্রিক্যাল ফিল্মের ভিডিওর শুটিং শুরু হবে।

হিরো আলম বলেন, আমার দর্শকদের সবসময় নতুন কিছু উপহার দিতে চাই। নাটক, সিনেমার পর গানও গেয়েছি। এবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি। হাসিওয়ালা নামে একটি কবিতা আবৃত্তি করলাম। কবিতায় আমার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। এবার আমাকে সবাই নতুন রূপে দেখতে পাবেন। কে কী বলল সেদিকে আমি নজর দেই না। আমি সবসময় আমার দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি।

নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আমি নিজের যোগ্যতা এবং মানুষের ভালোবাসায় আজ এ পর্যায়ে আসতে পেরেছি। যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। সবাই আমার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্যই কাজ করি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে